স্থানীয় সংবাদ

ওয়ার্ল্ডফিশের আন্তর্জাতিক ছোট মাছের বাণিজ্যিক পোনা উৎপাদনে আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার: নগরীর সিটি ইন হোটেলে ওয়ার্ল্ডফিশের আয়োজনে হ্যাচারি ভিত্তিক পুষ্টিসমৃদ্ধ দেশীয় প্রজাতির ছোট মাছের বাণিজ্যিক পোনা উৎপাদনে আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন বাংলাদেশ কম্বোডিয়া, নেপাল ও কেনিয়ার মৎস্য গবেষক, প্রযুক্তিবিদ সরকারি কর্মকর্তা এবং হ্যাচারি মালিকগণ। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মৎস্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এসএম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ড. মোঃ লতিফুর রহমান বৈজ্ঞানিক কর্মকর্তা বি এফ আর আই খুলনা, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ড. খন্দকার মোর্শেদ জাহান, বিজ্ঞানী ওয়াল্ড ফিস, সভাপতিত্ব করেন ড. এটিএম ফারুক উল ইসলাম বাংলাদেশ প্রতিনিধি ওয়ার্ল্ড ফিশ।
উক্ত কর্মশালায় ছোট মাছের সাশ্রয়ী ও টেকসই প্রাপ্যতা নিশ্চিত করতে হ্যাচারি পর্যায়ে পরিবেশবান্ধব প্রযুক্তি সম্প্রসারণ প্রয়োজন।এই আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ে ভবিষ্যতের টেকসই ও পুষ্টি সংবেদনশীল মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত প্রশিক্ষণ কর্মশালার পরিচালনা করেন ওয়ার্ল্ডফিশ এর বিজ্ঞানী ড.হযরত আলী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button