স্থানীয় সংবাদ

সফলের লক্ষ্যে কার্যনির্বাহী কমিটির সভা

# সিপিবি খুলনা সদর থানার দ্বি-বার্ষিক সম্মেলন #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগরস্থ সদর থানার দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে। সম্মেলন সফলের লক্ষ্যে ২৭ জুলাই সন্ধ্যা ৭টায় মহানগর পার্টির কার্যালয়ে সদর থানা কার্যনির্বাহী কমিটির এক সভা সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি খুলনা মহানগর সভাপতি কমরেড এইচ এম শাহাদৎ, সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড রঙ্গলাল মৃধা, সদস্য কমরেড সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সদর খানা সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. খান আজরফ হোসেন মামুন, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড জাহানারা আক্তারী, কমরেড ধীমান বিশ্বাস প্রমুখ। সভায় আগামী ১৩ আগস্ট ’২৫ বিকেল ৫টায় পিকাচার প্যালেস মোড়ে অনুষ্ঠিতব্য সদর থানার দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় অপর এক প্রস্তাবে আগামী ৩১ জুলাই ’২৫ বৃহস্পতিবার বিকেল ৪টায় কমরেড রতন সেনের ৩৩তম হত্যাবার্ষিকী পালনের কর্মসূচি অংশগ্রহণের জন্য সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button