স্থানীয় সংবাদ
বেগম খালেদা জিয়া ও বকুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

# খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের উদ্যোগ #
স্টাফ রিপোর্টার ঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ও খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজের সুস্থতা কামনা করে খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল আছরবাদ ফুলবাড়িগেট বায়তুল আমান জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দল নেতা শেখ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ,মামুন শেখ,আলামিন হোসেন,আলাউদ্দিন পাটোয়ারী, আলমগীর হোসেন ইমন,মিরাজুল ইসলাম রানা,মোহাম্মদ লিটন,নুর ইসলাম,শুকুর শেখ,আশরাফুল ইসলাম,ইমরান মোল্লা,সুমন হাওলাদার,আলী আক্কাস,ডালিম,সজল,রাকিবুল ইসলাম প্রমুখ।



