স্থানীয় সংবাদ
গলায় ফাঁস দিয়ে রূপসায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : খুলনার রূপসায় গলায় ফাঁস দিয়ে আমেনা বেগম (২৬) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। রোববার (২৭ জুলাই) গভীর রাতে উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার দুবাই প্রবাসী মো. শফিকুল ইসলাম জমাদ্দার এর স্ত্রী। স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে রোববার গভীর রাতে সে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে আশপাশের লোকজন ওই নারীর মরদেহ দেখতে পেয়ে রূপসা থানা পুলিশকে খবর দেই। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।



