স্থানীয় সংবাদ

অভয়নগরে অনলাইন জুয়ার টাকা ম্যানেজ করতে না পেরে শ্রমিকের আত্মহত্যা

# সাংবাদিকদের ঘটনাস্থলে যেতে আকিজ ইকোপ্যাকের বাঁধা #

অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের অভয়নগরে জুয়া খেলার টাকা ম্যানেজ করে না দেওয়ায় স্ত্রীর সাথে কলহের জেরে মনিরুল ইসলাম (৩০) নামের এক শ্রমিক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার জেজেআই মিলের শ্রমিক কোয়ার্টারে। মৃত মনিরুল কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার মৃত জিলহাই মন্ডলের ছেলে। জানা যায়, জেজেআই মিলের অভ্যন্তরে ২৭ একর জমি আকিজ ইকোপ্যাক নামে একটি প্রতিষ্ঠানকে লিজ দিয়েছে সরকার। সেই মিলের শ্রমিক মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া খেলে আসছিলো। গত সোমবার মিল থেকে ফিরে আবারও জুয়া খেলতে বসে মনিরুল। এসময় গত এক সপ্তাহের মুজুরী অনলাইন জুয়া খেলে নষ্ট করে। স্ত্রীর কাছে টাকা চাইলে কথাকাটি হলে তাকে মারধর করে মনিরুল। রাগে অভিমানে মেয়েকে নিয়ে পাশের কোয়ার্টারের বোনের বাসায় চলে যায় মনিরুলের স্ত্রী। এ ঘটনার পর মঙ্গলবার সকালে স্ত্রীকে ফিরিয়ে আনতে যায় মনিরুল। তবে স্ত্রী না আসতে চাইলে ফিরে এসে ঘরের ঢাবার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মনিরুল ইসলাম। এখবর পেয়ে জেজেআই মিলের গেটে গেলে ঘটনাস্থলে সাংবাদিকদের যেতে বাঁধা দেয় আকিজ ইকোপ্যাকের কর্মকর্তকারা। দীর্ঘসময় সাংবাদিকদের ঢুকতে না দেওয়ায় নানা প্রশ্নের সৃষ্ঠি হয়। তবে শেষমেষ অনুমতি মেলে, সেখানে গিয়ে কথা হয় প্রত্যক্ষদর্শী ১০ বছর বয়সী মিমের সাথে। সে জানায় দীর্ঘসময় ঘরের দরজা বন্ধ থাকায় সেখানে দেখতে যায়। যেয়ে দেখা যায় মনিরুল গলাই দড়ি দিয়ে ঝুলে আছে।
এব্যপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button