স্থানীয় সংবাদ

খালিশপুরে মাদক বিক্রির প্রতিবাদ করায় কলেজ ছাত্র সহ তিনজন নির্যাতিত

# প্রতিবাদে এলাকা বাসীর বিক্ষোভ মিছিল ও বিচার দাবি #

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুরে মাদক বিক্রির প্রতিবাদ করায় মাদক বিক্রেতাদের হাতে কলেজ ছাত্র সহ তিনজন নির্যাতিত হয়েছে। আহতরা হলেন রাজু শেখের ছেলে নাজমুল ২৪ ও তার ছোট ভাই মহসিন কলেজের ছাত্র নাঈম ২২। মঙ্গলবার রাত আটটায় খালিশপুর বায়তুল মোকাররম মসজিদ সড়কের পশ্চিম পাশে মাদক বিক্রেতা সাদ্দামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। ভুক্তভোগী নাজমুল জানান, তার ছোট ভাই নাঈম দুর্বার সংঘ ক্লাবের সামনে থেকে পায়ে হেঁটে নয়া বাটি গোলচতরে দিকে আসছিল। সে মাদক বিক্রেতা সাদ্দামের বাড়ির সামনে পৌঁছালে ইয়াবা লাগবে ইয়াবা লাগবে-তখন নাঈম প্রতিবাদ করলে তাকে মাদক বিক্রেতা সাদ্দামের নেতৃত্বে তার লোকজন তাকে মারধর করে। এ সময় নাঈম মার খেয়ে বাড়ি গিয়ে বিষয়টি জানায়। এ সময় নাজমুল, মেহেদী হাসান বাপ্পি সহ পাঁচ ছয় জন যুবক মাদক বিক্রেতা সাদ্দামের বাড়ির সামনে আসে। নাঈমকে মারার কারণ জিজ্ঞাসা করলে মাদক বিক্রেতারা তর্ক বিতর্কে করে। এক পর্যায় মাদক বিক্রেতারা সঙ্ঘবদ্ধ হয়ে নাজমুল ও বাপ্পিকে মারধর করে আহত করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে মিছিল সহকারে মাদক বিক্রেতা সাদ্দামের বাড়ির সামনে আসে। এ সময় তারা মাদক বিক্রির প্রতিবাদ করে এবং তাদের নির্যাতনের বিচার চায়। অন্যথায় তারা আইন নিজ হাতে তুলে নেবে বলে হুঁশিয়ারি দেয়। খবর পেয়ে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মাদক বিক্রেতা সাদ্দাম ও তার সাঙ্গ-পাঙ্গদের গ্রেপ্তার আশ্বাস দিলে এলাকাবাসী ফিরে যায়। উল্লেখ্য, সাদ্দাম এলাকার কুখ্যাত একজন মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে সম্প্রতি এলাকাবাসী মানববন্ধন ও মিছিল করে। এ ঘটনার পর সে কিছুদিন গা-ঢাকা দিলেও আবারো সবাইকে নিয়ে এলাকায় ফিরে এসেছে এবং মাদক বিক্রি পুরোদম শুরু করেছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button