স্থানীয় সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ’লীগের ৩নং ওয়ার্ড সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের খুলনা মহানগর শাখার ৩নং ওয়ার্ড সভাপতি আছিফুর রশিদ আছিফকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। গত ২৯ জুলাই দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর দৌলতপুর থানাধীন কেদারনাথ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট/২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী আছিফুর রশিদ আছিফ (৫৫)। তিনি দৌলতপুর থানার মহেশ্বরপাশা রেলিগেটের বাসিন্দা মৃত: আবুল হোসেন মিয়ার ছেলে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button