স্থানীয় সংবাদ

দৌলতপুরে যুবদলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনা করে বুধবার (৩০ জুলাই) রাতে কেসিসি ৫ নং ওয়ার্ড কার্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দৌলতপুর থানার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে ও খুলনা মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক এমএম জসিমের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সাঃ সম্পাদক শেখ ইমাম হোসেন, খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, খুলনা মহানগর জাসাসের আহবায়ক ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খবির উদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি জায়নাল আবেদিন, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক আহবায়ক আব্দুল ওহাব, যুবদল নেতা মোল্লা সোহেল, খোশনুর রহমান জনি, রাকিব খান, আশিকুল আনাম আশু, মোঃ সুজন হোসেন, মোল্লা সোহেল, আল মামুন, রাকিব, হান্নান মোড়ল, জাকির, দিপু, ছাত্রদল নেতা মিজানুর রহমান মৃদুল, সাজিদুল ইসলাম, এম এম মুন্না, যুবদল নেতা নয়ন, নাজমুল হাসান, রাশিকুল আনাম রাশু, আশরাফুল, রানা বাবু, মানিক গাজীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন দৌলতপুর বেবিট্যাক্সি স্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ আমিনুল ইসলাম।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button