স্থানীয় সংবাদ

বেগম খালেদা জিয়া ও বকুলের সুস্থতা কামনায় খানজাহান আলী থানা যুবদলের উদ্যোগ আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনায় খানজাহান আলী থানা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ জুলাই আছরবাদ ফুলবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর যুবদলের আহবায়ক আঃ আজিজ সুমন । প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। খানজাহান আলী থানা যুবদল নেতা শহিদুল ইসলাম সোহেলের পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন: যুবদল নেতা আল-আমিন হাওলাদার, চরন শরিফ, মাসুম বিল্লাহ, মেহেদী হাসান বাপ্পি, জসিম শেখ, রাসেল মাহামুদ, জুয়েল হাওলাদার, সনির হাসাদর, মোঃ তৌহিদুল ইসলাম, শেখ রবিউল ইসলাম, রাকিব বাহু রায়হান, নূর হোসেন বেগ, শেখ জাহিদ, মোঃ শেখ আল-আমিন, মিয়া মোহাম্মদ মিরাজ, কিরন আল আমিন, মোঃ হাদিউজ্জামান, মোঃ শহিদ, মোঃ হাফিজ শেখ, মোঃ মিলন, মোঃ সেলিম হাওলাদার, মোঃ আসাদুল। এ সময় খানজাহান আলী থানা, ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button