স্থানীয় সংবাদ

৬৭ ডিলারের মধ্যে আ’লীগের এমপি ও নেতাদের নামে ৫০টি : পলাতক ৮ থেকে ১০ জন

# ঝিনাইদহে সার ডিলারদের তথ্য যাচাই চলছে #

এস আই মল্লিক (ঝিনাইদহ) প্রতিনিধি ঃ ঝিনাইদহে বিসিআইসি সার ডিলারদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। কৃষি মন্ত্রনালয়ের নির্দেশে ঝিনাইদহের ৬ উপজেলার কৃষি কর্মকর্তারা ডিলারদের তথ্য হাল নাগাদ করছেন। ঝিনাইদহে ৬ উপজেলায় বিসিআইসি সার ডিলার রয়েছে ৬৭ জন। এরমধ্যে ৫০টি আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ দলীয় নেতাকর্মীদের নামে। এরমধ্যে বিভিন্ন মামলার আসামি হওয়ায় ৮ থেকে ১০ জন ডিলার পলাতক রয়েছেন।
কোটচাঁদপুরে আ’লীগ সভাপতি শাহজাহান পলাতক রয়েছেন। তার নামে সারের ডিলার রয়েছে। কালীগঞ্জের প্রগতি ট্রেডার্সের নামে ডিলারশিপ নিয়ন্ত্রন করেন মাহবুব রহমান মহাব্বত। মুল মালিক সাবেক এমপি ভারতে খুন হওয়া আনোয়ারুল আজিম আনারের স্ত্রী ইয়াসমিন ফেরদৌস এর নামে। তিনি সারের ব্যবসা দেখাশোনা করেন না।
ঝিনাইদহ জেলা সার ডিলার সমিতির সভাপতি হাজী জাহাঙ্গীরের স্বজনদের নামে রয়েছে তিনটি লাইসেন্স। তিনি নিজে ছাড়াও তার স্ত্রী কাজী শিউলী সুলতানা ও ভগ্নিপতি আশরাফুল ইসলাম টিটোর নামে ডিলারশিপ রয়েছে।
কালীগঞ্জ উপজেলায় নীতিমালা ভঙ্গ করে স্বামী-স্ত্রী মিলে একই পরিবারে ৪টি সারের ডিলার রয়েছে। কালীগঞ্জের সোহরাব ও তার ভাই শহিদুলের নামে ডিলারশিপ রয়েছে। অন্যদিকে তাদের দুই স্ত্রী সাবিতা নাসরিন ও পারভিন ইসলামের নামেও রয়েছে ডিলারশিপ।
ঝিনাইদহের যুবলীগ নেতা সফিকুল ইসলাম শিমুল শৈলকুপার বগুড়া ইউনিয়নের ডিলারশিপ নিয়ন্ত্রন করেন। তিনিও মামলার আসামী হয়ে পলাতক। শৈলকুপার সাবেক এমপি নায়েব আলী জোয়ারদার পলাতক থাকায় তিনি ডিলারসীপ নিয়ন্ত্রন করতে পারেন না। ফলে ভরা মৌসুমে সার নয়ছয় হওয়ার আশংকা দেখা দিয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের ডিলার মাহমুদুর রহমান রাসেল থাকেন আমেরিকায়। তার পিতা হরিণাকুন্ডু আ’লীগের সভাপতি ও একাধিক মামলার আসামী হিসেবে পলাতক। প্রবাসি মাহমুদুর রহমানের ডিলারসীপ নিয়ন্ত্রন করছেন অন্য মানুষ, যা নীতিমালা বহির্ভুত।
হরিণাকুন্ডু উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সার ডিলার আফজাল হোসেন মারা যাওয়ার পর তৃতীয় পক্ষ ডিলারসীপ চালাচ্ছেন।
জেলা প্রশাসকের দপ্তর সুত্রে জানা গেছে, ১৯৯১-৯৬ সালে জেলায় মাত্র ১৩ বিসিআইসি সারের ডিলার ছিল। ১৯৯৬ সালে আ’লীগ ক্ষমতায় আসার পর ২০০০ সাল পর্যন্ত ৫৪ ডিলার নিয়োগ করে। এরমধ্যে আবার দলীয় প্রভাব খাটিয়ে আ’লীগের এমপিরা কালীগঞ্জে দুই ও শৈলকুপা উপজেলায় তিনজন ডিলার নিয়োগ দেন।
জেলা কৃষি অফিস বলছে, ঝিনাইদহ সদর উপজেলায় ১৮ ডিলারের মধ্যে ১২, কালীগঞ্জে ১৪ ডিলারের মধ্যে ১৩ জন, কোটচাঁদপুরে ৬টির মধ্যে চারজন, মহেশপুরে ১৩টির মধ্যে আটজন, শৈলকুপায় ১৫টির মধ্যে ১০ জন ও হরিণাকুন্ডু উপজেলায় ১০টির মধ্যে ছয়জন আওয়ামী লীগ নেতাদের নামে বিসিআইসি সার ডিলারশিপ রয়েছে।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায় জানান, কৃষি মন্ত্রনালয় থেকে ডিলারদের সৃনিদ্দিষ্ট তথ্য চেয়েছে। আমরা সেই ছক পুরণ করে মন্ত্রনালয়ে পাঠাবো। যারা পলাতক বা মামলার আসামী বা যারা নিজে সারের ডিলারসীপ নিয়ন্ত্রন করেন না, তাদের তথ্য মন্ত্রনালয় থেকে পাঠোনো ওই ছকে উল্লেখ থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button