স্থানীয় সংবাদ
খুলনায় ওয়াকিটকি ও হ্যান্ডকাফসহ দুই ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ ৩০ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানাধীন গগন বাবু রোডের একটি বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশ পরিচয়দানকারী ভূয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করে। তারা হলেন, শাহেদ হোসেন (৩৩) এবং জনি চৌধুরী (৪১)। ভূয়া পুলিশ সদস্যদের হেফাজত হতে ১টি ওয়াকিটকি এবং স্টেইনলেস স্টিলের তৈরি ১ জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয় ওয়াকিটকি ও হ্যান্ডকাফ প্রদর্শন করে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে খুলনা শহরসহ আশপাশের এলাকার বিভিন্ন মানুষদের ভয়ভীতি এবং হুমকি প্রদর্শন করে অবৈধভাবে অর্থ আদায় করতো। তাদের বিরুদ্ধে খুলনা থানার মামলা দায়ের করা হয়েছে।



