স্থানীয় সংবাদ

মণিরামপুরের রাজগঞ্জে পাঁচটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান

# ৭৫হাজার টাকার অর্থদন্ড আদায়, বৈধ্যতা না থাকায় দুটি প্রতিষ্ঠান বন্ধ #

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের সুপারস্টার মেডিকেল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালককে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম উপজেলার রাজগঞ্জ বাজারের সুপারস্টার মেডিকেল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ পাঁচটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় অননুমোদিতভাবে সুপারস্টার মেডিকেল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট পরিচালনা করার অপরাধে ওই মেডিকেল ইনস্টিটিউটের পরিচালককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উক্ত অর্থদন্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। এরপর রাজগঞ্জ বাজারের তকী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীনভাবে ক্লিনিক চালানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উক্ত অর্থদন্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।
এছাড়া বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় ০১ টি মামলায় একটি মোদির দোকানে অভিযান চালিয়ে দুই হাজার টাকা জরিমানা করা হয় ও ৪২ কেজি পলিথিন জব্দ করা হয়। অন্য আর একটি দোকানে অভিযান চালিয়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় ০১ টি মামলায় দুই হাজার টাকা জরিমানা করা হয় ও প্রায় ৩ কেজি কারেন্ট জাল জব্দ করে তা ভষ্মীভূত করা হয়।
অপর আর একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর আওতায় ০১ টি মামলায় এক হাজার পাচঁশত টাকা জরিমানার দন্ড প্রদান করে তা আদায় করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button