যশোর শিক্ষা বোর্ডে এ বছরে একাদশে আসন কমেছে ৯শ’৬৫টি

# যুক্ত হলো তিনটি নতুন প্রতিষ্ঠান #
যশোর ব্যুরো ঃ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে যশোর শিক্ষা বোর্ডের অধীন একাদশ শ্রেণিতে আসন কমেছে ৯শ’ ৬৫টি। তবে নতুন করে পাঠদানের অনুমতি পেয়েছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান। এবছর ৫শ’ ৮৯টি কলেজে মোট আসন নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ১শ’ ২৯টি। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান।
তিনি জানান,২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৫শ’ ৮৬টি কলেজে আসন ছিল ২ লাখ ২১ হাজার ৯৪টি। এর মধ্যে ভর্তি হয় ১ লাখ ২৮ হাজার ১শ’ ৪৪ জন শিক্ষার্থী। খালি ছিল ৯২ হাজার ৯শ’ ৫০টি আসন। ফলে চলতি শিক্ষাবর্ষে কিছু কলেজ স্বেচ্ছায় আবেদন করে আসন কমিয়ে নিয়েছে। এতে করে আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ১২৯টিতে।
নতুন যুক্ত হওয়া তিনটি শিক্ষা প্রতিষ্ঠান হলো যশোর কালেক্টরেট স্কুল বিজ্ঞান বিভাগে ৭০টি আসন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ১শ’ ২০টি আসন সাতক্ষীরা কমার্স কলেজ মানবিক ও বিজ্ঞান বিভাগে ৩শ’ টি আসন মোট ৪শ’ ৯টি আসন নতুনভাবে যুক্ত হয়েছে।বিভাগভিত্তিক আসন সংখ্যা:বিজ্ঞান বিভাগ: ৪৩ হাজার ৮৩১মানবিক বিভাগ: ১ লাখ ২৮ হাজার ২৮১ব্যবসায় শিক্ষা: ৪৮ হাজার ১৭জেলা অনুযায়ী আসন বিন্যাস:
যশোর: ১১৮ কলেজে ৪০,৩৯৫খুলনা: ১০১ কলেজে ৩৯,৩০৫ সাতক্ষীরা: ৭৪ কলেজে ২৭,০৬০
ঝিনাইদহ: ৭৫ কলেজে ২৮,৩৯১কুষ্টিয়া: ৭০ কলেজে ২৫,৬০০মাগুরা: ৩৭ কলেজে ১২,৯৭০
বাগেরহাট: ৪৫ কলেজে ১৬,১১০চুয়াডাঙ্গা: ২৫ কলেজে ১১,৮৩৮মেহেরপুর: ২০ কলেজে ৭,৮৩০
নড়াইল: ২৫ কলেজে ১০,০৯০।
প্রফেসর তৌহিদুজ্জামান বলেন,“২০২৪ সালে এসএসসি পাসকারী শিক্ষার্থীদের একটি বড় অংশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় চলে গেছে। ফলে সাধারণ শিক্ষায় চাহিদা কিছুটা কমে আসায় কিছু কলেজ আসন হ্রাসের আবেদন জানায়,যেটি বিবেচনা করে বোর্ড সংখ্যা পুনর্র্নিধারণ করেছে।



