স্থানীয় সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হলরোডে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : খুলনা বিশ্ববিদ্যালয়ের হলরোডে মাদক, চুরি ও সন্ত্রাস প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট(শুক্রবার) সন্ধ্যায় ইসলামনগর, খানজাহান নগর ও আরাফাত আবাসিক এলাকার বাসিন্দাদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামনগর আবাসিক এলাকা জনকল্যাণ সমিতির সভাপতি মোঃ বেদারুল ইসলাম রনির সভাপতিত্বে এবং রাসেল হাসান বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণটানা থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান লেলিন,আরাফাত আবাসিক এলাকার প্রতিনিধি শামীম আহমেদ রাজ্জাক, ইসলাম নগর থেকে আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথি অফিসার ইনচার্জ বলেন, শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা, এবং যেকোনো অপরাধমূলক কর্মকা-ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। মাদক, চুরি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকেও নানা প্রশ্ন ও মতামত উঠে আসে, বিশেষ করে রাতের নিরাপত্তা, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, এবং সিসি ক্যামেরা ব্যবস্থার উন্নয়ন বিষয়ে। সভায় বক্তারা বলেন, “বিশ্ববিদ্যালয় একটি জ্ঞানচর্চার পবিত্র স্থান। এখানকার পরিবেশ অশান্ত হলে শিক্ষার স্বাভাবিক ধারা ব্যাহত হবে। একসাথে কাজ করলেই আমরা একটি নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে পারবো। বক্তারা সব ধরনের অপরাধমূলক কর্মকা- প্রতিরোধে এলাকাবাসী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button