স্থানীয় সংবাদ

দুর দেশ জাপানের তুষারপাত এখন দেখা মিলছে খালিশপুর শিশু পার্কে

# দর্শনার্থীদের উপচে পড়া ভীড় : চলবে ১৮ আগস্ট পর্যন্ত #

স্টাফ রিপোর্টারঃ বহু দুরের দেশ জাপানের তুষারপাত এখন দেখা মিলছে খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে। শনিবার বিকেল থেকে পার্ক কর্তৃপক্ষ কৃত্রিম উপায়ে এ তুষারপাত দর্শনার্থীদের উপহার দিচ্ছেন। পার্কের ম্যানেজার শফিকুল ইসলাম বাবু জানান, বাংলাদেশের প্রথম বেসরকারী শিশু পার্ক খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে ২ আগস্ট শনিবার থেকে ওয়ান্ডারল্যান্ড খালিশপুর শিশু পার্কে শিশু কিশোর ও দর্শনার্থীদের জন্য বিনামূল্যে তুষারপাত Snowfall, জাপানিজ চেরি ফুলের দৃষ্টিনন্দন পরিবেশ এবং শিশু কিশোরদের প্রিয় Spiderman, Superman, Optimus, Bumble Bee, Ironman, Robot Stage Show এর আয়োজন করা হয়েছে। এ উপভোগ্য দৃশ্য চলবে আগামী ১৮ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকেল সাড়ে ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ভিন্নধর্মী বিনোদন চলবে। খুলনার অধিকাংশ শিশু-কিশোরা জাপানী তুষারপাত কখনও সরাসরি দেখিনি। তাদের কথা চিন্তা করে পার্ক কর্তৃপক্ষ এ দৃষ্টিনন্দন তুষারপাতের আয়োজন করেছে। কৃত্রিম উপায়ে পার্ক কর্তৃপক্ষ দর্শনার্থীদের বিনোদন দিচ্ছে বলে তিনি জানান। তিনি আরো জানান, পার্কে আগে প্রবেশ মূল্য ছিল ১০০ টাকা। একই রকম ছিল গেমসে চড়া মূল্য। কর্তৃপক্ষ তা কমিয়ে এখন ৫০ টাকা করেছে। গেমসে চড়া মূল্যও ৫০ টাকা রাখা হচ্ছে। এতে করে পার্কে বিগত দিনের চেয়ে দর্শনার্থী বাড়ছে। পার্কে নতুন করে গেমস সংযোজন করা হয়েছে। তা হলো রোলার কোস্টার, জেট কোস্টার, ওয়ান্ডার হুইল, ভাম্পার কার, অক্টোপাস, মেরিগো রাউন্ড। পার্কে আসা নবম শ্রেণীর ছাত্র রাসেল জানায়, সে কখনও সরাসরি তুষারপাত দেখেনি। তবে টিভিতে একাধীকবার দেখেছে। এবার সরাসরি দেখে খুবই মজা পেয়েছে। কৃত্রিম হলেও তুষারপাতের ভিতর ঢুকলে তা বুঝাই যায় না বলে রাসেল জানায়। এদিকে কেসিসি কর্তৃপক্ষ ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিনা টিকিটে শিশুদের বিনোদনের জন্য প্রবেশ গেট উন্মুক্ত রাখার জন্য নির্দেশনা দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button