দৌলতপুর মুহসিন মহিলা কলেজ’র অধ্যক্ষকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত

# উপাধ্যক্ষকে মুহসিন মহিলা কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র দায়িত্ব
# অভ্যান্তরিন অডিট কমিটির অডিট কার্যে অধ্যক্ষ’র বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ #
স্টাফ রিপোর্টার : দৌলতপুর মুহসিন মহিলা কলেজ’র অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ কে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কলেজ সূত্রে জানা যায়, অডিট প্রতিবেদন অনুসারে অধ্যক্ষ’র বিরুদ্ধে এক কোটি ২১ লক্ষ ৮২ হাজার ছয় শত ৭৪ টাকার দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ এবং কলেজ পরিচালনা পর্ষদের সভা আহ্বান করতে অপারগতা প্রকাশ অধ্যক্ষ কর্তৃক সভাপতি সাথে ধৃষ্টতাপূর্ন ও বিধি বহির্ভূত আচরণ করায় পরিচালনা পর্ষদের ৯ নং সভা গত ২৭ জুলাই ২০২৫ সকাল ১১ টায় দৌলতপুর কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শেখ কামরুজ্জামানের অফিস কক্ষে সভা অনুষ্ঠিত হলে সেখানে কলেজ পরিচালনা পর্ষদ কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অধ্যক্ষের অপরাধের কারণ জানতে চেয়ে ২৮ জুলাই-২৫ স্বারক নং মুমম-১০০(৩)/২৫ নোটিশ পাঠানো হয় । দৌলতপুর মুহাসিন মহিলা কলেজের অধ্যক্ষ চিঠিটি গ্রহণ করে ২৯ জুলাই-২৫ জবাব দিয়েছেন।
দৌলতপুর মুহসিন মহিলা কলেজ পরিচালনা পর্ষদ সুত্রে জানা যায়,কারন দর্শানো নোটিশের জবাবে অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ যৌক্তিক ও আইনগত কোন ব্যাখ্যা না দিতে পারায় ৩১ জুলাই বিকাল ৪ টায় পরিচালনা পর্ষদেও ১০ম সভায় উক্ত জবাব গ্রহন যোগ নয় বলে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। অভ্যান্তরিন অডিট কমিটির অডিট কার্যে অধ্যক্ষ মো: আব্দুল লতিফ এর বিরুদ্ধে এক কোটি একুশ লক্ষ বিরাশি হাজার ছয়শত চুয়াত্তর টাকা আত্মসাত ও প্রশাসনিক অনিয়মের প্রমান পাওয়ায় এবং কলেজের অভ্যন্তরিন বিষয়ে বহিঃপ্রভাব আনায়নে সহযোগিতা করায়, কলেজ পরিচালনা পর্ষদের মিটিং ডাকতে না চেয়ে দায়িত্ব পালনের অস্বীকার করায়,কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরন ও কলেজ পরিচালনা পর্ষদকে খাটো করে কথা বলায় মুহসিন মহিলা কলেজ, দৌলতপুর,এর অধ্যক্ষ পদ থেকে মোঃ আব্দুল লতিফকে বিধি অনুসারে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। সাময়িক বরখাস্ত কালীন সময়ে তিনি বিধি মতে সুযোগ-সুবিধ প্রাপ্ত হবেন। কলেজ সুত্রে জানান,৩১ জুলাই-২০২৫ হতে মোঃ আব্দুল লতিফ দৌলতপুর মুহসিন মহিলা কলেজ অধ্যক্ষ পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তিনি, কলেজের কোন কাগজ পত্র, দলিল, বিল, ভাউচার বা অন্য কোথাও স্বাক্ষর করতে পারবেন না। এ সময়ে তিনি অত্র কলেজ সংস্কৃান্ত কোন আলোচনা, মন্তব্য, মতামত, আর্থিক লেনদেন বা অন্য কোন কার্যক্রমে অংশ নিতে পারবে না। তিনি কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। ৩১জুলাই-২০২৫ ইং হতে উপাধ্যক্ষ মোঃ মাহফুজার রহমানকে মুহসিন মহিলা কলেজ, দৌলতপুর, খুলনা এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সর্বসম্মতিক্রমে দায়িত্ব প্রদান করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে মোঃ মাহফুজার রহমান ইনডেক্স নং-কে -(৫১৬৬৯) বিধি অনুযায়ী মুহসিন মুহিলা কলেজ, দৌলতপুর খুলনা -এর প্রশাসনিক আর্থিক একাডেমিক ও প্রয়োজনীয় অন্যান্য সকল কার্যাবলী সম্পাদন করবেন সিদ্ধান্ত হয়।
দৌলতপুর মুহাসিন মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শেখ কামরুজ্জামান বলেন, আমি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি দায়িত্ব নিয়েছি। আমি স্বচ্ছতা,জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করতে চাই। যে কারণেই আমি বলেছি কলেজে অডিট(অভ্যন্তরিন নিরীক্ষা) করা হবে। অডিট কাজ করতে যে টাকা খরচ হবে, সে টাকা আমি ব্যক্তিগত খরচ করবো। কলেজের ক্যাশ থেকে খরচ করা যাবে না। বিগত প্রায় ১০ বছর দৌলতপুর মুহসিন মহিলা কলেজের কোন অডিট করানো হয়নি। আমি যখন কলেজ কমিটির দায়িত্ব থেকে অবসর নিব তখনও কলেজের সঠিক অডিট হিসাব দিয়ে যাব। দৌলতপুর মুহাসিন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফকে মিটিং ডাকার কথা বলায় তিনি আমার সাথে ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছেন।২৩ জুলাই ২০২৫ ঘটনার বিষয় তিনি গোজামিল দিয়ে যেনতেনো ভাবে কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছেন।
দৌলতপুর মুহাসিন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ জানান, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির সাথে জোরে কথাবার্তার দ্বারা অসন্তষ্ট হয়েছেন। অধ্যক্ষ তার নোটিশে জবাবে উল্লেখ করেছেন, তিনি কমিটির উপরে অডিট বিষয়ে দ্বিমত পোষণ করেন। তবে অধ্যক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়গুলি এরিয়ে যান।



