স্থানীয় সংবাদ

যোগিপোল ইউনিয়নের সকল মসজিদে দোয়া মাহফিল

# বেগম খালেদা জিয়া ও বকুলের সুস্থতা কামনা #

স্টাফ রিপোর্টার ঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনায় গতকাল যোগিপোল ইউনিয়নের সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া যোগিপোল ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তেলিগাতি পাকার মাথায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। যোগিপোল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, কাজি সামির, মনিরুল ইসলাম, রশিদ পাটোয়ারী, ছাত্রদল নেতা স্বাধীন মির্জা প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button