খুলনা-সাতক্ষীরা মহাসড়ক যেন পুকুর : জনদূর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার ঃ রাস্তার উপর গর্ত আর পানি দেখে দুর থেকে সড়ক মনে হয় যেন একটি পুকুর। বর্তমান খুলনা-সাতক্ষীরা মহাসড়কের এমন বেহাল অবস্থা। এতে করে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এমনকি সাময়িকভাবে মেরামত করে চলাচলের উপযোগী করতেও নেয়া হচ্ছেনা কোন উদ্দোগ। অল্প সময়ের ব্যবধানে সড়কটির নির্মাণ কাজ শেষ হলেও খানাখন্দে আর বেহাল অবস্থা হওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। অনেকে অভিযোগ করেছেন, নিম্নমানের বিটুমিন ও নির্মাণসামগ্রী উপকরণ ব্যবহার করায় কিছুদিন যেতে না যেতেই সড়কটির এমন বেহাল অবস্থা । বর্তমানে চিত্র দেখে বোঝা যাবেনা এটি পাঁচ বছর আগে নির্মাণ করা হয়েছে সড়কটি। সড়কটির কোন কোন জায়গায় পিচ উঠে গেছে, তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। ভারী যানবাহন চলতে চলতে কোথাও কোথাও সড়কের দুই পাশের পিচ নেই গেছে। এতে সড়কের ওপর ঢেউয়ের মতো তৈরি হয়েছে। আর বড় বড়, গর্তে মনে হবে যেন সড়ক এর উপর পুকুর। খুলনা সড়ক ও জনপথ সূত্রে জানাযায়, খুলনার জিরো পয়েন্ট থেকে ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল পর্যন্ত মোট ৩৩ কিলোমিটার। ওই সড়কের প্রশস্তকরণ ও পুননির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালে। ২০২০ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হয়। শুধু খুলনা অংশের প্রকল্পের ব্যয় ধরা হয় ১৬০ কোটি টাকা। এছাড়া ২০২২ সালে ২১ ডিসেম্বর দেশের ৫০টি জেলার যে ১০০টি সড়ক ও মহাসড়ক নাম করণ করা হয়। খুলনা সওজ থেকে জানা গেছে, আগে সড়কটির প্রশস্ততা ছিল ১৮ ফুট। সংস্কার করে সেটিকে ৩৬ ফুট করা হয়। বালু পাথরসহ বিভিন্ন উপাদান দিয়ে সড়কের গড় পুরুত্ব করা হয় তিন ফুটের মতো। এছাড়া অনেক সময় পণ্য বোঝাই ট্রাক, যাত্রীবাহী বাস আটকে পড়ছে সড়কের উপর। এতে করে সাধারণ যানবাহন চলাচলের হচ্ছে বিঘœ সৃষ্টি হচ্ছে এ বিষয়ে কথা হয় স্থানীয় ইজিবাইক চালক মোঃ হাসান রহমানের সাথে তিনি বলেন, বর্তমান বর্ষা মৌসুমে প্রতিদিন হচ্ছে বৃষ্টিপাত। আপনি এখানে অপেক্ষা করেন দেখবেন এখানে কি অবস্থা। এই সড়কে জিারোপয়েন্ট এর একটুৃ সামনে বেশ কয়েকটা গর্ত। এর মধ্যে একটি গত সৃষ্টি হয়েছে এত গভীর যে আপনার হাটু সমান উপর গর্ত। আর এখানে কোন চালক না জেনে যানবাহন চলাচলের চেষ্টা করলে পড়তে হবে গর্তে। এছাড়া বড়, কোন পণ্যবাহী ট্রাক আসলে খুব দক্ষ চালক না হলে গাড়ী নিয়ে পল্টি খেতে হবে। এছাড়া এই সড়কের কারণে আমরা খুবই কষ্টে আছি। অনেক মোটরসাইকেল আরোহী তারা না বুঝে সড়কের গর্তের মধ্যে পড়ে যাচ্ছে। এখন আমাদের দাবি চলাচলের জন্য সাময়িকভাবে সড়কটি মেরামত করলেও জনগণের ভোগান্তি কমবে। এ বিষয়ে খুলনা সড়ক ও জনপথের নির্বাহী প্রকোশলী মো. তানিমুল হক বলেন, আমরা ইতো মধ্যে সড়কটির সংস্কার কাজের জন্য ২৬ কোটি টাকা ব্যয়ে ঢালাই সড়ক নির্মাণ করার জন্য সব প্রস্তুতি শেষ করেছি। খুলনা জিরোপয়েন্ট ও আঠারো মাইল এলাকায় মোট আড়াই কিঃমিঃ পর্যন্ত এই ঢালাই সড়ক নির্মাণ করা হবে। শুধু মাত্র বর্ষার কারণে কাজ শুরু করা যাচ্ছেনা। বর্ষা কমলে নির্মাণ কাজ করব। এছাড়া সাময়িকভাবে চলাচলের জন্য আমরা নিয়মিত ভাবে কাজ করছি। ট্রাকে করে গর্ত সৃষ্টি হওয়া সড়ক ইট দিয়ে পুরন করছি। আমরা বর্ষার কারণে পারছিনা।



