স্থানীয় সংবাদ

বিভিন্ন স্থানে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

প্রবাহ ডেস্ক : বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানারো বিস্তারিত সংবাদ।
কয়রা : কয়রা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ টায় এ উপলক্ষে কয়রা সদরে এক র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও সহকারি যুব উন্নয়ন অফিসার মোঃ আছাদুল ইসলামের পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, জন স্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এম,এ হাসান, যুব সদস্য শুব্রত মুন্ডা, আয়েশা আক্তার প্রমুখ।
অপরদিকে কয়রায় উত্তর বেদকাশিতে এক র‌্যালী শেষে বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাঃ শুভ বিশ্বাস, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সিএনআরএসের সাইট অফিসার মোঃ নুরুজ্জামান, শিক্ষক মোঃ আবুল বাশার, অচিন্ত কুমার সরকার, দিপক কুমার মিস্ত্রি, হেনা রানী মন্ডল, ইউপি সদস্য অশোক কুমার শীল, মিতা রানী মন্ডল, সিএনআরএসের তুহিন হোসেন, আঃ ছাত্তার, যুব ইয়র্থের সদস্য সবুজ হোসেন, আমিনুল ইসলাম, শিক্ষার্থী মাহিন হোসেন, শাহিনা আক্তার লিলি প্রমুখ। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পাইকগাছা : দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান এর সভাপতিত্বে ” প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার বেলাল হুসাইন। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক আবু সাঈদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, যুব ইউনিটের সহকারী সেক্রেটারি মহিবুল্লাহ, এনসিপি’র উপজেলা সমন্বয়ক হাফিজ বিন আমিন, যুগ্ম সম্বয়ক মেজবাহ আহমেদ, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক আলাউদ্দিন রাজা, এসএম বাবুল আক্তার, এসএম আলাউদ্দিন সোহাগ, আবুল হাশেম, সফল যুব আব্দুল্লাহ আল জুবায়ের, মুক্তি সরদার, জয়ন্ত ঘোষ, সিরাজুল ইসলাম ও শম্পা সাধু। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত ৬ জন যুবককে ৬ লক্ষ ৫০ হাজার টাকার টাকার যুব ঋণের চেক এবং ৩০ জন যুবককে সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।
ডুমুরিয়া : দিবসটি উপলক্ষে ডুমুরিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, র‌্যালী, গাছের চারা বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা সম্প্রসারিত ভবনের হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। আরো বক্তব্যদেন, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, প্রাথমিক এডুকেশন সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান,সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, জামায়াত নেতা শেখ হাবিবুর রহমান, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন প্রমুখ। শেষে ১৩জন যুবদের মাঝে ১৩ লাখ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
দিঘলিয়া : দিবসটি উপলক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসন উপজেলা র‌্যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত দিঘলিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোনায়েম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সকাল ১০ টায় দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, সোনালী ব্যাংক দিঘলিয়া শাখা ব্যবস্থাপক মিয়া রফিকুজ্জামান,। এ সময় বিভিন্ন উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সফল উদ্যোক্তা সাহেদ বিন জাহিদ, পাপিয়া সুলতানা, আকিব হোসেন। এ সময় যুব উন্নয়ন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
ভেড়ামারা : দিবসটি উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা. প্রশিক্ষণের সনদপত্র ক্রেস্ট বিতরণ ও গাছ বিতরণ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জামসেদ আলী, ঊষা যুব উন্নয়ন সংগঠন সাধারণ সম্পাদক আতিক হাসান, তারেক আহমেদ, পারভিন নাহার কনিকা, সোহেল রানা, ডাঃ বায়োজিত প্রমুখ। যুবতী ও যুবকদের মাঝে প্রশিক্ষণের সনদ ক্রেস্ট ও একটি করে গাছ বিতরণ করা হয়।
নড়াইল : দিবসটি উপলক্ষে নড়াইল যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবনে জেলা প্রশাসন ও যুবউন্নয়ন অধিদপ্তর, নড়াইল এর আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে বৈষম্যহীন ও শোষনমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে শপথ অনুষ্ঠান, আলোচনা সভা ,সফল আত্মকর্মি/ উদ্যোক্তা ও সফল যুব সংগঠকদের মাঝে পুরস্কার প্রদান, প্রশিক্ষনের সনদপত্র প্রদান ও যুব ঋনের চেক বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ৩৬টি বৃক্ষ রোপন, ডেঙ্গু প্রাদুর্ভাবের প্রেক্ষিতে এডিস মশা নির্মূলে যুবদের অংশগ্রহনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ। যুব উন্নয়ন অধিদপ্তর , নড়াইলের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর আব্দুল মান্নান কবীর, পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর নূরুন্নবী,জেলা জামায়াতে ইসলামীর আমীর আতাউর রহমান বাচ্চু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, উদ্যোক্তা আনজুমান শায়লা মিম, রাজনীতিবিদ,গনমাধ্যমকর্মি, এনজিও প্রতিনিধি, যুবক-যুবতিসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ১০ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button