দৌলতপুরে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৌলতপুর থানা শাখার উদ্যোগে শনিবার (১৬ আগস্ট) রাতে থানা বিএনপি’র দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহবায়ক মো. গোলাম সামদানী ও সদস্য সচিব আলামিন সরদার (রতন)সহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মৃদুল ও সদস্য সচিব সাজ্জাদ হোসেন রিপ্পি, সাবেক সদস্য সচিব রবিউল ইসলাম, বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এহসানুল ইসলাম শিথিল, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, ফরহাদ হোসেন,হৃদয় বিশ্বাস ও সেজান চৌধুরী।এছাড়া সদস্যরা হলেন, রাকিবুল ইসলাম, রাফাত আহমেদ রিয়াজ, কাজী তানভীর হাসান, মেহরাব হোসেন,মোঃ রিয়াজ শেখ, রাহাদুল ইসলাম, মোঃ আল আমিন, অনিক খাঁ, ফাইয়াজ আহমেদ আরাফাত ও আকরাম শরীফসহ ৫টি ও ওয়ার্ড ও ১টি ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



