স্থানীয় সংবাদ
যশোরের শার্শায় সাবেক ছাত্রলীগ সভাপতি আটক

বেনাপোল প্রতিনিধি ঃ শুক্রবার (১৫ আগস্ট) রাতে যশোরের শার্শা উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি মুকুল কে গ্রেফতার করেছে পুলিশ ।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নাশকতামূলক কাজের উদ্দেশ্যে কয়েকজন বৈঠক করছে। পরে বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে মুকুল হোসেনকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। গ্রেফতার মুকুল হোসেন বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।



