স্থানীয় সংবাদ

রূপসায় কৃষি ব্যাংকের টাকা লুট : গ্রেফতার ১

# তদন্ত কমিটি গঠন #

স্টাফ রিপোর্টার ঃ খুলনার রূপসায় কৃষি ব্যাংকের গেট ও লকার ভেঙে ১৬ লাখ টাকা লুটের ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। রবিবার এ কমিটি গঠন করা হয় বলে জানান ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম। তিনি বলেন, সকাল থেকেই তিনি ওই শাখায় গিয়ে অফিস করেন। বিকেলে ফিরে আসেন। রবিবার ব্যাংকিং লেনদেন স্বাভাবিক ছিল বলে তিনি জানান। গঠিত কমিটির সদস্যরা হলেন, ব্যাংকের ডিজিএম আসলাম হোসেন, এজিএম মশিউর রহমান ও হামিম শেখ। তারা আগামী তিন কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিবে বলে তিনি জানান। তিনি জানান, ব্যাংকে লুটপাট চালানোর আগে দুর্বৃত্তরা প্রতিটি সিসিটিভি ক্যামেরার উপর কাপড় দিয়ে ঢেকে দেয় বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য থানা ডেকে নেয়া তিন নিরাপত্তা প্রহরী হলেন-আফজাল, আবুল কাশেম ও তরিকুল। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত যেকোনো সময়ে এ লুটের ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে। ব্যাংকের এই শাখাটি পূর্ব রূপসা পেট্রোল পাম্প ও পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির নিকটে খুলনা-মোংলা মহাসড়কের পাশে অবস্থিত। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ব্যাংক লুটের ঘটনা স্বাক্ষী হিসেবে তিন নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম ইউনুচ শেখ (৪০)। তিনি রূপসা উপজেলার নিকলাপুর গ্রামের বাসিন্দা ইনসান শেখের ছেলে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button