স্থানীয় সংবাদ
দৌলতপুরে ৫ নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর দৌলতপুর থানা বিএনপির অন্তর্গত ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শনিবার (১৬ আগস্ট) রাতে থানা বিএনপি’র দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহবায়ক মো. গোলাম সামদানী ও সদস্য সচিব আলামিন সরদার (রতন), দৌলতপুর থানা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মৃদুল ও সদস্য সচিব সাজ্জাদ হোসেন রিপ্পিসহ নবগঠিত কমিটির অন্যান্য সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি খবির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল কবিরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সেলিম আহসান, মিজানুর রহমান মিজান, মামুন খান, ওমর সিদ্দিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



