যশোরে পল্লীতে কিশোরীকে বাড়িতে একা পেয়ে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

যশোর ব্যুরো ঃ চলতি বছরে এসএসসি পাশ শিক্ষার্থী কিশোরী (১৬)কে বাড়িতে কেউ থাকার সুযোগে এক লম্পট যুবক যৌন নিপীড়ন করার অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার ১৬ আগষ্ট রাতে মামলাটি করেন কিশোরীর মাতা। মামলায় আসামী করেন,যশোর সদর উপজেলার বসুন্দিয়া বিনিময়পাড়া,২নং ওয়ার্ডের মালেক মোড়লের ছেলে তুহিন মোড়ল। কিশোরীর ২২ ধারার জবানবন্দি রোববার বিকালে আদালতে সম্পন্ন করা হয়েছে।
মামলায় কিশোরীর মাতা উল্লেখ করেন,তার মেয়ে চলতি বছরে এসএসসি পাশ করেছে। স্কুলে ও কোচিংয়ে যাওয়ার প্রাক্কালে উক্ত লম্পট যুবক তুহিন মোড়ল উত্যক্তসহ কু-প্রস্তাব দিতো। বিষয়টি কিশোরী তার মা বাবাকে জানালে যুবক তুহিন মোড়লের পরিবারকে জানালেও তারা কোন কর্নপাত করেনি। গত ১০ আগষ্ট কিশোরীর পিতা,মাতা ও ভাই প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য বসুন্দিয়া বাজারে যায়। বাড়িতে কেউ থাকার সুযোগে উক্ত যুবক ঘরে ঢুকে দরজা বন্ধ করে কিশোরীর শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয়। কিশোরী ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট যুবক কিশোরীকে ছেড়ে দৌড়ে পালিয়ে যায়। পরে পিতা মাতা খবর পেয়ে বাড়িতে এসে কিশোরীর কাছ থেকে বিস্তারিত জেনে স্থানীয় লোকজনকে জানিয়ে থানায় এসে মামলা করেন।



