স্থানীয় সংবাদ
যশোরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারী নিহত

যশোর ব্যুরো ঃ যশোর শহরের রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। রোববার ভোর সাড়ে ৪টার দিকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান,গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে যশোর পিবিআই পুলিশ নারীর আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে। পুলিশ সুপার রেশমা শারমিন জানান, পরিচয় শনাক্তের কার্যক্রম চলছে।



