শ্যামগরে ছাত্রদলের উদ্যোগে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইয়াসিন আরাফাত, শ্যামনগর ঃ শ্যামনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান।
উপজেলা ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।রবিবার আসরের নামাজের পরে শ্যামনগর পৌরসভার অন্তর্গত হাম্মাদিয়া মসজিদ মাদ্রাসা প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ,শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক যুব -বিষয়ক সম্পাদক মোঃ জহুরুল হক আপ্পু,সাবেক যুবদলের সভাপতি মোঃ আজিজুর রহমান আজিবর,সাবেক কৃষকদলের সদস্য সচিব মোঃ ইয়াসিন আরাফাত,পৌর বিএনপির ৭নং ওয়ার্ডের সভাপতি মোঃ বাবলুর রহমান,২নং ওয়ার্ডের সভাপতি মইনুল খাঁন,সাধারণ সম্পাদক ইমরান হোসেন,অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ বিল্লাল হোসেন,যুগ্ম-আহবায়ক মোঃ আবু বক্কর, মোঃ শরিফুল ইসলাম,মোঃ ফরিদ উদ্দিন ইলিয়াস,মোঃ মিযানুর রহমান, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আবু সাইদ প্রমুখ।



