স্থানীয় সংবাদ

বাগেরহাটে জলবায়ু দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সংক্রান্ত পরামর্শ ইস্যুতে মতবিনিময় সভা

বাগেরহাট প্রতিনিধি ঃ জলবায়ু দূর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা বিষয়ে পরামর্শ ইস্যুতে বাগেরহাটে মাল্টি এক্টর প্ল্যাটফর্ম (ম্যাপ) সদস্যদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় জার্মান দাতা সংস্থা বিএমজেড এর অর্থায়নে সোমবার দুপুরে বাগেরহাট শহরের খারদ্বার এলাকায় উদয়ন বাংলাদেশ কার্য্যলয়ে এ সভা হয়। উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর বাস্তবায়নে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম। সভার শুরুতে অ্যাওসেডের লার্নিং ও অ্যাডভোকেসি অফিসার বাহলুল আলম আলোচনার ইস্যু ব্যাখা করেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ করে বাগেরহাটের শরনখোলা ও সাতক্ষীরার তালা উপজেলায় উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি, ক্ষয়-ক্ষতি এবং জাতীয় ও আন্তর্জাতিক নীতি নির্ধারণের কথা বিবেচনা করে জলবায়ু অর্থায়ন এবং বীমা, জলবায়ু পরিবর্তন অভিযোজনে বিদ্যমান অনুশীলন এবং জলবাযু প্রশমন উল্লেখ করে আলোচনা করা হয়। উদয়ন বাংলাদেশের র্নিবাহী পরিচালক শেখ আসাদের পরিচালনায় ম্যাপ কমিটির সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাওসেডের খুলনা বিভাগীয় যুগ্ম আহবায়ক শিরিনা বেগম, হেড অব প্রোগ্রাম ও অপারেশন্স শংকর রজ্ঞন সরকার, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সুজনের সাধারণ সম্পদক এসকে এ হাসিব, জাতীয়তাবাদী মহিলাদল নেত্রী শাহিদা আক্তার, সংবাদ কর্মী আজাদুল হক, এস এম রাজ ও ইসরাত জাহান প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button