স্থানীয় সংবাদ
বটিয়াঘাটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার গাও ঘরা এলাকার আব্দুস সোবান শেখ বাদী হয়ে একই এলাকার রিয়াদ শেখ সহ চারজনের বিরুদ্ধে গত ১৮/৮/২৫ তারিখে বটিয়াঘাটা থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং ০৮।গত পরশু রবিবার বেলা ১০টায় বাদি সোবহান সেখ, এবং বিবাদী ১ নং আসামি রিয়াজ শেখ সহ চারজন আসামি মিলে স্থানীয় প্রেসক্লাবে মামলাটি মীমাংসা করার জন্য একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।সম্মেলনে লিখিত বক্তব্যে বিবাদী তাদের ভুল স্বীকার করে বাদীর কাছে ক্ষমা চান,বাদী তাদেরকে ক্ষমা করে বিষয়টি মীমাংসা করে নেন।এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইজাজুর রহমান শামীম,বিএনপি নেতা শেখ মাসুদুজ্জামান,ও বিএনপি’র অঙ্গসংগঠনের বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলে।



