খুলনা জেলা পিকআপ চালক কল্যাণ সমিতির নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা পিকআপ চালক কল্যাণ সমিতির (রেজি নং-১৬৩৯)’র প্রথম দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী প্রাথীদের অভিষেক (শপথ) অনুষ্টান সোমবার বিকাল ৫ টায় গোয়ালখালি পিএইচডি সেন্টার খুলনায় অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্টানে নব-নির্বাচিত সভাপতি মোঃ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন,সহ-সভাপতি খন্দকার মোতালেব হোসেন,সহ-সাধারণ সম্পাদক মোঃ মামুন,কোষাধ্যক্ষ মোঃ হামিদা হাওলাদার, কার্যকরী সদস্য কামরজ্জামান (ভাগিনার হৃদয়) ও মোঃ মাসুম হাওলাদার (বাবু) শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান খুলনা জেলা পিকআপ চালক কল্যাণ সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও পিএইচডি সেন্টার খুলনার তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) মোঃ শফিকুল ইসলাম। এ সময় নির্বাচন কমিশনের অনন্য সদস্যগন,পিকআপ চালক সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাতটি পদে ৩শ পঁচিশ জন ভোটার এর বিপরীতে ১৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করেন। পাঁচটি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি পদে খন্দকার মোতালেব হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।



