দৌলতপুরে ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দৌলতপুর থানার অন্তর্গত ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সোমবার রাতে মানিকতলা দলীয় কার্যালয়ে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও থানা স্বেচ্ছাসেবক দলের সি: যুগ্ম আহ্বায়ক শেখ ওহিদুজ্জামান রনির সঞ্চালনায় নবগঠিত কমিটির আহ্বায়ক মো. গোলাম সামদানী, সদস্য সচিব আল-আমিন সরদার (রতন)সহ অন্যান্য সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মো. বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সা: সম্পাদক সৈয়দ মাঈনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শেখ কবির হোসেন টিটু। এ সময় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকুঞ্জী মাহমুদুর রহমান, নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মুশফিকুল আনাম মিশু, এস এম আহাদ, শেখ রফিকুল ইসলাম, নাহিদ হাসান, বিপ্লব কুমার দে, মো: তুহিন শেখ, মো: নয়ন শেখ,মো: আনিসুর রহমান, সাইফুল আলম,মোহাম্মদ মারুফ বিল্লাহ, দপ্তর সম্পাদক জামিল হোসেন, সদস্য মো: রাসেল সরকার, আরমান, আশরাফুল ইসলাম, মো: সোহেল আহমেদ, মো: সুমন মল্লিক,মো: শেখ রুবেল, শেখ মাহাবুব ইসলাম, মোহাম্মদ লিটন, মো: নজরুল ইসলাম, শেখ নুরুজ্জামান, মো: সুমন খান, মো: ইফতিয়ার রহমান, মো: ফারুক হোসেন, মো: মনির হোসেন, মো: এরফান ও সাজ্জাদ হোসেনসহ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মো মানিক সরদার, মো ফয়সাল আহমেদ লিপু মোঃ খলিলুর রহমান রছি, মো জ্যাকিমির, মো মিলন, মো,জনি শিকদার, মোঃ জিল্লু, মো আলী হোসেন, মো খালিদ, মো বাদশাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



