রূপসায় ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ইসলামিক ফাউন্ডেশন রূপসা উপজেলা কার্যালয় আয়োজিত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ফিল্ড সুপার ভাইজার এরশাদুল গনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি বলেন, মানুষের হক নষ্ট না করা, সন্ত্রাস, মাদক, সুদ-ঘুষ, ইভটিজিং সহ বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে কোরআন হাদিসের আলোকে এ বিষয় সম্পর্কে ইমাম সাহেবগণদের প্রাক জুম্মায় আলোচনা করার আহ্বান জানান। এছাড়া তিনি আইন শৃঙ্খলা রক্ষায় অপরাধীদের তথ্য দিয়ে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা মডেল কেয়ারটেকার আব্দুস ছালামের সঞ্চালনায় বিশেষ অতিথির আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশন খুলনা জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার মুফতি মাওলানা কামরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সাধারণ কেয়ারটেকার আবু বক্কর সিদ্দিক, হাফেজ হামিদুল ইসলাম, মো. আমানুল্লাহ, রূপসা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আখতার খান, শিক্ষক হাফেজ শাহজাহান হাওলাদার, গোলাম রব্বানী, মাওলানা আমিরুল ইসলাম, জামশেদ হোসাইন, এম এ সালাম, মোশারফ হোসেন। এ সময় বিভিন্ন মসজিদের ইমামগণ, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।



