স্থানীয় সংবাদ

ইসলাম ক্ষমতায় আসলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে- মুফতী আমানুল্লাহ

খবর বিজ্ঞপ্তি ঃ আমরা মুসলমান। এটা আমাদের গর্বিত আত্মপরিচয়। আমরা সাম্প্রদায়িক না। বরং সকল মানুষের অধিকার নিশ্চিত করতে ইসলাম একটি পরীক্ষিত ব্যবস্থা। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় থাকলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে এমনকি প্রাণ-প্রকৃতিও ন্যায় সংগত আচরণে অভ্যস্ত হয়ে উঠবে। তাই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হলে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নিতেই হবে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় পাওয়ার হাউজ আইএবি মিলনায়তনে ইসলামী বাংলাদেশ খুলনা মহানগর এর সাংগঠনিক ও প্রশিক্ষণ বিভাগের আয়োজনে থানা ও ওয়ার্ড দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি আমানুল্লাহ উপরোক্ত মন্তব্য করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনা ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতি আমানুল্লাহ বলেন, বর্তমানে আত্মপরিচয়ের সংকট চলছে। বিশেষ করে মুসলমানদেরকে তাদের আত্মপরিচয় নিয়ে হীনমণ্য করে দেয়া হচ্ছে। আমাদের প্রধান পরিচয় আমরা মুসলিম। দল-মতের উর্ধ্বে আমাদের মুসলিম পরিচয়কে বড় করে তুলতে হবে। দেশের প্রধান সমস্যা হিসেবে দুর্নীতিকে চিহ্নিত করে মুফতী আমানুল্লাহ বলেন, দুর্নীতি করে শিক্ষিতজনেরা। মানে আমাদের দেশে শিক্ষা আছে কিন্তু সেই শিক্ষা আমাদেরকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করছে না। তিনি আক্ষেপ করে বলেন, এই শিক্ষা ব্যবস্থা ও রাজনীতি আমাদের তরুণ মেধাবীদেরকে ধ্বংশ করে দিচ্ছে। আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তারা সবাই মেধাবী কিন্তু অসৎ সঙ্গের কারণে তারা খুনিতে পরিনত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি এসহাক ফরিদীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকত, সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম খালিদ সাইফুল্লাহ, সহ প্রশিক্ষণ সম্পাদক মোঃ মইনুদ্দিন, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোঃ আব্দুল মান্নান, মোহাম্মদ নুরুজ্জামান বাবুল, গাজী মিজানুর রহমান, সরোয়ার হোসেন বন্দ, আব্দুল্লাহ আল মাসুম, আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, মাওলানা নাসিম উদ্দিন, মোঃ মনজুরুল ইসলাম, মোঃ কবির হোসেন হাওলাদার, মোঃ বাদশা খান, মোঃ আলফাত হোসেন লিটন, মোঃ মইনুদ্দিন ভূঁইয়া, মমিনুল ইসলাম নাসিব, মোঃ শহিদুল ইসলাম সজিব, কাজী তোফায়েল আহমেদ সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারী বৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button