স্থানীয় সংবাদ
পথের বাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খানজাহান আলী থানা পুলিশ ১৮ আগস্ট রাতে পথেরবাজার পুলিশ চেকপোস্টের সামনে হতে মাদক কারবারি শোলক বিশ্বাস ওরফে সাগরকে (৩০) গ্রেফতার করে। তাকে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।



