মেডিকেল কলেজ ও নার্সিং কলেজসমূহের অধ্যক্ষবৃন্দের সাথে উপাচার্য’র মতবিনিময়

# খুলনা মেডিক্যাল বিশ^বিদ্যালয় এর অধিভুক্ত #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য মহোদয় জনাব অধ্যাপক ডা. মো. রুহুল আমিন এর সভাপতিত্বে আজ বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত ৯টি মেডিকেল কলেজ এবং ৮টি নার্সিং ও মিডওয়াইফারি কলেজসমূহের অধ্যক্ষবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অত্র বিশ^বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার মানোন্নয়ন, পরীক্ষা কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি, প্রশ্নপত্র প্রণয়ন, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের কল্যাণ ও আধুনিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপাচার্য মহোদয় বলেন, “শিক্ষার মান উন্নয়ন ও গবেষণামুখী কার্যক্রম বৃদ্ধিতে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। পরীক্ষার স্বচ্ছতা ও শিক্ষার মান বজায় রাখতে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবে এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। অধিভুক্ত মেডিকেল কলেজ এবং নার্সিং ও মিডওয়াইফারি কলেজসমূহের অধ্যক্ষবৃন্দের মূল্যবান মতামত বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবে। সকলে একসাথে কাজ করলে খুলনা মেডিক্যাল বিশ^বিদ্যালয় কেবল দক্ষিণ-পশ্চিমাঞ্চল নয়, সমগ্র দেশের চিকিৎসা শিক্ষায় একটি অগ্রণী প্রতিষ্ঠানে পরিণত হবে।
উপাচার্য মহোদয় আরও বলেন, চিকিৎসা শিক্ষা, গবেষণা ও সেবার মানোন্নয়নে সকলের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের সার্বিক উন্নয়নে বিশ^বিদ্যালয় সর্বদা সহায়ক ভূমিকা পালন করবে। আমরা একযোগে কাজ করলে একটি বিশ^মানের মেডিক্যাল বিশ^বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে পারবো।
উক্ত মতবিনিময় সভায় খুলনা মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত ০৯ টি মেডিকেল কলেজ (যথা : খুলনা মেডিকেল কলেজ, খুলনা, যশোর মেডিকেল কলেজ, যশোর, কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া, সাতক্ষীরা মেডিকেল কলেজ, সাতক্ষীরা, মাগুরা মেডিকেল কলেজ, মাগুরা, গাজী মেডিকেল কলেজ, খুলনা, খুলনা সিটি মেডিকেল কলেজ, খুলনা, আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ, খুলনা, আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ, যশোর) এবং ০৮ টি নার্সিং কলেজ (যথা : খুলনা নার্সিং কলেজ, খুলনা, খুলনা মমতা নার্সিং কলেজ, খুলনা, এশিয়ান নার্সিং কলেজ, খুলনা, নার্গিস মেমোরিয়াল নার্সিং কলেজ, বাগেরহাট, ওয়ার্ল্ড নার্সিং কলেজ, মাগুরা, খায়রুন্নেছা নার্সিং কলেজ, চৌগাছা, যশোর, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, খুলনা, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, যশোর) এর অধ্যক্ষবৃন্দ, সংশ্লিষ্ট ডিনগণ, বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রারসহ কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর ও কোর্স কো-অর্ডিনেটরগণ উপস্থিত ছিলেন।



