স্থানীয় সংবাদ

যশোরের চৌগাছায় ৩০০ গ্রাম গাঁজাসহ তিন যুবক গ্রেফতার : মোবাইল কোর্টে সাজা

যশোর ব্যুরো ঃ যশোরের চৌগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) আফরা পূর্বপাড়া ও পুড়াপাড়া বাজার এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ওই উপজেলার আফরা পূর্বপাড়ার মৃত মিন্দু মিয়ার ছেলে হাশেম মিয়া, ইদ্রাকপুর উত্তর পাড়ার আব্দুল খালেকের ছেলে সজীব হোসেন ও চুটারহুদার মৃত প্রবোদ রায়ের ছেলে অভিজিত রায়।
পরে চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসমিন জাহান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দেন। পাশাপাশি তাদের যথাক্রমে ৩৯০ টাকা, ৫০০ টাকা ও ৪২০ টাকা অর্থদ-ে দ-িত করা হয়। অভিযান পরিচালনা করেন যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button