স্থানীয় সংবাদ

দাকোপে প্রতিপক্ষের আঘাতে নারী খুন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী ২নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জেরে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে রেখা রানী মন্ডল (৪২) নামে এক নারীকে নাকে ঘুষি দিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মুরারী হালদার জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রেখা রানী মন্ডলের গরুর বাছুর স্থানীয় মিলন গোলদারের ধান ক্ষেতে ঢুকে ধান খাচ্ছিল। এমন সময় রেখা রানী তার গরুর বাছুর তাড়াতে গিয়ে মিলন গোলদারের সাথে কথা কাটাকাটিসহ গন্ডগোল শুরু হয়। তখন মিলন গোলদার রেখা রানীকে এলোপাতাড়ি ঘুষি, কিল, মারতে থাকাবস্থায় রেখার স্বামী বিষ্ণুপদ মন্ডল ঘটনাস্থলে ছুটে আসলেই দেখে তার স্ত্রীর নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং অচেতন অবস্থায় পড়ে আছে। নাড়াচাড়া করে দেখা যায় ঘটনাস্থলেই তার স্ত্রী রেখা মৃত্যু ঘটেছে। এসময় বিষ্ণু প্রতিবাদ করলে মিলন গোলদার তাকেও বেধড়ক মারধর করে গুরুতর আহত এবং নির্মমভাবে মারধর করে। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত মিলন ও তার সহযোগীরা পালিয়ে যায়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকা- ঘটেছে। দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button