স্থানীয় সংবাদ
যোগিপোল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার : যোগিপোল ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি সদস্য ফরম বিতরণ ও নবায়ন অনুষ্ঠান গতকাল বিকাল ৫ টায় টিটি কলেজ মাঠ প্রাঙ্গন অনুষ্ঠিত হয়। যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন শেখ, শেখ মিজানুর রহমান,কাজী হাফিজুর রহমান, সাবিনা ইয়াসমিন হাবিবুল্লাহ বিলালী, আল আমিন হাওলাদার, আবু সাদ্দাম, আঃ করিম, সেচ্ছাসেবক দল নেতা মুক্তার হোসেন, ইয়াসিন শেখ , রাকিব, রিদয়, সহ স্থানিয় বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


