স্থানীয় সংবাদ

খুলনা প্রেসক্লাবের সদস্য সচিবের সাথে ওজোপাডিকো ডিপ্রকৌসের মতবিনিময় সভা “

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরের ভৌগলিকভাবে সর্ববৃহৎ বিদ্যুৎ বিতরণ কোম্পানি ওজোপাডিকো’র গ্রাহক সেবার মান বৃদ্ধি, রাজস্ব আদায়ের উন্নতি , কারিগরি ও অন্যান্য লস (সিস্টেম লস) হ্রাস সহ সংস্থাটির সার্বিক উন্নয়নে মাঠ পর্যায়ের প্রকৌশলীদের সংগঠন ওজোপাডিকো ডিপ্রকৌসের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সাথে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের বিজ্ঞ সদস্য ও ঐতিহ্যবাহী খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব মো: রফিউল ইসলাম টুটুললের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় ডিপ্রকৌসের নেতৃবৃন্দ ওজোপাডিকো’র সার্বিক উন্নয়নে তাদের অভিজ্ঞতা লব্ধ দশ দফা লিখিত সুপারিশ হস্তান্তর করেন এবং একই সাথে ডিপ্রকৌসের নবনির্বাচিত কেন্দ্রীয় ও খুলনার সার্কেল কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবের সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান। পূর্ব নির্ধারিত সময়ে ডিপ্রকৌসের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে মতবিনিময় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোরশেদ আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম , খুলনা সার্কেল কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন মৃধা ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জহিরুল ইসলাম জহির, ডিপ্রকৌস নেতা ইঞ্জিনিয়ার সিফাত আলম, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রাজ প্রমূখ। ওজোপাডিকোর পরিচালক মহোদয় ধৈর্যের সাথে ডিপ্রকৌস নেতৃবৃন্দের বক্তব্য শোনেন , পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং স্ব-স্ব অবস্থান থেকে অর্পিত পেশাগত দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করে সংস্থার তথা দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button