নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দু’শ’ দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ

খবর বিজ্ঞপ্তিঃ নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউএ এর আয়োজনে খুলনায় মানবিক ও সামাজিক কার্যক্রম অংশ হিসেবে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরন করা হয়। বুধবার নগরীর রায়ের মহলে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খুলনা প্রধান কার্যালয়ে দু’ শত অসচ্ছল ও অসহায় মানুষের মাঝে পুষ্টিকর সুষম খাবার বিতরন করা হয়। নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ইউএস প্রবাসী মানবতার ফেরিওয়ালা শায়লা আজীমের ব্যক্তিগত তহবিল থেকে এই আয়োজন করা হয়। শুধু খুলনা নয় বাংলাদেশের বিভিন্ন জেলা যেমন বরিশাল, বগুড়া, রাজশাহী, গাজীপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোরসহ প্রত্যন্ত অঞ্চলে মানবতার সেবায় এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। অসহায় মানুষের খাবার বিতরন ছাড়াও প্রতিবন্ধী, এতিম শিশু, পিছিয়ে পড়া নারী সমাজের উন্নয়নের জন্য নিজের ব্যক্তিগত অর্থায়নে নিরলস কাজ করে যাচ্ছেন এই মানবতার ফেরিওয়ালা শায়লা আজীম। এছাড়া খুলনাসহ উপকূলীয় অঞ্চলের অসচ্ছল পরিবারের মাঝে অন্তত একবেলা সুষম খাবারের ব্যবস্হা করার অঙ্গিকার ব্যক্ত করেছেন এই মানবতার ফেরিওয়ালা মিসেস শায়লা আজীম। আর তারই অংশ হিসেবে সাতক্ষীরা শ্যামনগরে একহাজার মানুষের মাঝে পুষ্টিকর খাবার ও বিশুদ্ধ খাবার পানির সরবরাহের ব্যবস্থার উদ্যেগ সম্পন্ন করেছে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। নাহিয়ান যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যদের সার্বিক সহযোগিতায় বুধবার দুপুরে খাবার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের কান্ট্রি সভাপতি শারমিন খান,সমন্বয়ক যথাক্রমে ফারজানা নাহার, হবীবা খান সীমা, শায়লা নার্গিস, জুলি ইসলাম,ফরিদা বেগম,জেসমিন নাহার সুমিসহ অন্য সদস্যবৃনদ।


