স্থানীয় সংবাদ

কুয়েট রোডে বিএনপি নেতার অফিসে বোমা হামলা-গুলি : শিক্ষক নিহত

বিএনপি নেতাসহ আহত ২

স্টাফ রিপোর্টার : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এ ঘটনায় ইমদাদুল হক (৫৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫) ও মিজানুর রহমান মিজান (৪৮) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক মহেশ্বরপাশা বুচিতলা মাদরাসার শিক্ষক। তিনি ল্যাবরেটরী স্কুল মোড়স্থ ঢালীপাড়ার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ খায়রুল বাশার বলেন, ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তার ভিতর ভুসি রাখা ছিলো। ধারনা করা হচ্ছে এর ভিতরেই বোমা নিয়ে আসা হয়েছিলো। এ ঘটনায় পেশাদার কিলারের সম্পৃক্তার ধারণা করছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে নির্বিঘেœ পালিয়ে যায়। পরে দলীয় নেতা-কর্মী ও স্বজনরা গুরুতর আহত মামুনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে দুর্বৃত্তরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছেন।
যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু বলেন, ঘটনার সময় আমি ফুলবাড়িগেটে ছিলাম। শুনেছি আমাদের সাংগঠনিক সম্পাদক মামুনকে দুর্বৃত্তরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button