খালিশপুরে রকিবুল ইসলাম বকুলের উন্নয়নমূলক কর্মকান্ডের লিফলেট বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে ধানের শীষের দলীয় মনোনয়ন প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষে ১২নং ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ও রকিবুল ইসলাম বকুলের উন্নয়নমূলক কর্মকান্ডের লিফলেট বিতরণ করেন খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। সোমবার (৩ নভেম্বর) বিকেল সারে ৪টায় খুলনা নগরীর খালিশপুর ১২নং ওয়ার্ডের পৌরসভার মোড় থেকে খুলনা-৩ আসনে ধানের শীষের দলীয় মনোনয়ন প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। এসময় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সাধারণ মানুষের কাছে অবহেলিত খুলনা-৩ আসনের উন্নয়নের লক্ষে তাদের মূল্যবান একটি ভোট রকিবুল ইসলাম বকুলের পক্ষে দেওয়ার আহবান জানান। খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাজিদ রানা-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলাল হোসেন সুমন। এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য এমদাদুল হক, ১২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নবাব হোসেন, ১২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ সাঈদ আহমেদ কালু, মোঃ শামীম, গোলাম রসুল প্রমুখ।



