স্থানীয় সংবাদ
মহানগর বিএনপির জরুরি সভা আজ বেলা ১১টায়

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগর বিএনপির জরুরি সভা আজ (৪ নভেম্বর) মঙ্গলবার বেলা ১১টায় খুলনা বিএনপি দলীয় কার্যালয় অনুষ্ঠিত হবে। সোমবার (৩ নভেম্বর) বিএনপির মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। জরুরি সভায় মহানগর ও থানা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দ উপস্থিত থাকার জন্য আহবান করেছেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।



