স্থানীয় সংবাদ

খুলনার ৫টি আসনে বিএনপির প্রার্থী যারা

স্টাফ রিপোর্টারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এরমধ্যে খুলনার ৫টি আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র খুলনা-১ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। পরবর্তীতে ঘোষণা করা হবে।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।খুলনার ৫টি আসনে প্রার্থী হলেন যারা : খুলনা-২ আসনে (সদর ও সোনাডাঙ্গা) নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনে খালিশপুর দৌলতপুর খানজাহান আলী থানার আংশিক আড়ংঘাটা থানার আংশিক রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনে (ডুমুরিয়া-ফুলতলা) আলী আসগার লবি ও খুলনা-৬ আসনে (কয়রা -পাইকগাছা) মনিরুল হাসান বাপ্পি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button