খালিশপুরে বীরমুক্তিযোদ্ধার ইন্তকাল রাষ্টীয় মর্যদায় দাফন

স্টাফ রিপোপর্টারঃবীরমুক্তিযোদ্ধা গাজী আঃ মান্নান আর নেই । তিনি সোমবার সকালে বার্ধক্য জনিত কারণে খালিশপুরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল(৭২)। যার মুক্তিযোদ্ধা নাম্বার হলো ০৮৮০০০৩৬৪২। মৃত্যুকালে তিনি তিন মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। দুপুরে তাকে গার্ড অব অনার দিয়া হয় । গার্ড অব অনার দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব। পরে দারুল মোকররম মসজিদের সামনে জানাজা শেষে রাতে গোয়ালখালি করবস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জানাজায় অংশ নেনে বীরমুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মুক্তিযোদ্ধা (খালিশপুর থানা কমিটির আহবায়ক), বীর মুক্তিযোদ্ধার অহেদুর রহমান,সিদ্দিকুর রহমান, শহিদুল ইসলাম, আক্কেল, মোঃ কাদের, জয়নাল আবেদীন , সাত্তার, নুরুল ইসলাম, দারুল মোকাররম মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আঃ হাই, মসজিদ কমিটির সাঃ সম্পাদক রাফেল ফেরদৌস রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



