খুলনা বাজার ব্যবসায়ী ঐক্য সমন্বয় পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

# লাভলু হোটেলে সন্ত্রাসীদের হামলার ঘটনায় #
খবর বিজ্ঞপ্তি : খুলনা নগরীর নগরীর ডাক বাংলাস্থ ঐতিহ্যবাহী লাভলু হোটেলে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা ও হত্যার চেষ্টা প্রতিবাদ জানিয়েছেন খুলনা ব্যবসায়ী সমন্বয়ে পরিষদ। প্রতিবাদ লিপিতে নেতৃবৃন্দ বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দুর্বলতার কারণে খুলনায় একের পর এক হত্যাকান্ড হামলা এবং চাঁদাবাজীর ঘটনা ঘটছে। গত ১লা নভেম্বর লাভলু হোটেলে প্রকাশ্যে সন্ত্রাসীরা অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে আতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে তিনজনকে আহত করে। এই ঘটনার পর পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে সন্ত্রাসীদের চিহ্নিত করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এভাবে প্রকাশ্যে একটি প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে আহত করার ঘটনা খুলনার ব্যবসায়ী সমাজকে উদ্বিগ্ন করে তুলেছে। এ ছাড়া বিভিন্ন সময় বড় বাজার, ক্লে রোড ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নিরবে চাঁদাবাজী ও হুমকীর ঘটনা ঘটছে। প্রশাসনের কাছে বার বার এসব অভিযোগ জানানো হলেও কোন সমাধান হচ্ছে না। দ্রুত লাভলু হোটেলে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার দাবী জানিয়েছেন নেতৃবৃন্দ। অন্যথায় ব্যবসায়ী সমাজ বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষণা করবে। বিবৃতি দাতারা হলেন- খুলনা বাজার ব্যবসায়ী ঐক্য সমন্বয় পরিষদের আহবায়ক- মনিরুল ইসলাম মাসুম, সদস্যসচিব-মোঃ সোহাগ দেওয়ান, এম.এ, মতিন পান্না, মোঃ মনির আহমেদ, গোপী কিষাণ মুগ্ধড়া, তরিকুল ইসলাম তরিক, মোঃ আব্দুল কাদের, শ্যামল হালদার, আবুল হাসান, মোঃ ইসলাম খান, মোঃ আবু সাঈদ, মোঃ কামরুল ইসলাম, মোঃ মুনির আহম্মেদ, মোঃ আযম খান, সমরেশ সাহা, নূরুল হক কচি, সৈয়দ মাসুদ আলী নিলু, হুমায়ুন কবির বাবু, মোঃ মোজাফফর মোল্লা, মোঃ মফিজুল ইসলাম, মকবুল হোসেন, আজিজুল হক মৃধা, রফিকুল ইসলাম মোড়ল, হাজী তসলিম উদ্দিন, আলমগীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোহায়মেন হোসেন কালু, আব্দুল গাফফার, আব্দুল আজিজ শেখ, সত্যপ্রিয় সোম, মোস্তফা পাটোয়ারী, আব্দুর রব মাস্টার, মাহফুজুল ইসলাম বাবলু, গোপাল চন্দ্র সাহা, হাজী মোঃ মোস্তাফিজুর রহমান, শেখ মোঃ জুয়েল, শেখ জাহাঙ্গীর, তৌফিক আলী সাদী, মোঃ মোশারফ হোসেন, সরদার আশরাফুল টুয়েল, এস এম আনামুল হোসেন, কবির মৃধা, মোঃ রেজাউল হায়দার পাটোয়ারী, মোঃ বোরহান উদ্দিন লাভলু, সৈয়দ নূরুল ইসলাম মামুন, মাহাবুবুর রহমান স্বপন, শংকর কর্মকার, জাহাঙ্গীর কবির বিশ্বাস, এজাজ খান, মোঃ হায়দার আলী, মোঃ ফারুক হোসেন, শেখ জুলফিকার, ইন্দ্রজিত কুমার কুন্ডু, নূরুল ইসলাম মিঠু, মোঃ সাইফুল আলম, মোঃ আব্দুর রাজ্জাক, দিদারুল ইসলাম বাচ্চু, প্রদীপ কুমার সাহা মদন, এনায়েত হোসেন, এস এম ইমদাদুল হক, মান্নান হাওলাদার, তাপস কুমার শিব প্রমুখ।



