স্থানীয় সংবাদ

ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হলে মা-বোনেরা নিরাপদ কর্মস্থলসহ শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশী সুবিধা পাবে -অধ্যাপক মাহফুজুর রহমান

১০ নং ওয়ার্ডে বিভিন্ন স্থানে গনসংযোগ ও লিফলেট বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান সুশাসন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, জামায়াত আপনাদের সমর্থন পেলে যারা এমপি হবে তারা রাষ্ট্রের কোনো সুবিধা গ্রহণ করবেনা, এক টাকা দুর্নীতি করবেনা এবং কাউকে দুর্নীতি করতেও দিবেনা। সুবিধাবঞ্চিতদের প্রতি গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, আমাদের মা-বোনেরা নিরাপদ কর্মস্থলসহ শ্রমজীবী মানুষ এবং প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশী সুবিধা পাবে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ১০ নং ওয়ার্ডের মতি মসজিদ সংলগ্ন আবাসিক এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ সব কথা বলেন।
১০ নং ওয়ার্ডের আমীর গাজী দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি বিপ্লব হোসেন বাবুর পরিচালনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সহ সভাপতি মাহফুজুর রহমান, জামায়াত নেতা হামিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, মাওলানা ইমরান হুসাইন তুহিন, মাওলানা আরিফ বিল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, খান আমানুল্লাহ রাজা, কাওসার আমীন, জি এম আব্দুল্লাহ, সাইদুর রহমান, ছাত্রশিবির নেতা মিসবাহ, আল আমীন, মুহতারাম, শ্রমিকনেতা মুহিব্বুর রসুল, বুলবুল কবির, শহিদুল ইসলাম, বদরুর রশিদ মিন্টু, ইমদাদুল, হেলাল, মোখলেসুর রহমান, সাইদুর রহমান, নাসিরুদ্দীন, আসাদুজ্জামান, আব্দুল বারী, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী আরও বলেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সুখী ও সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র উপহার দেয়া হবে। দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত নতুন বাংলাদেশে পরিণত করার জন্য দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে যাচ্ছি। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা আমাদের আন্দোলনের প্রধান লক্ষ্য। তিনি বলেন, ‘ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল নাগরিক যাতে নিজেদের সাংবিধানিক অধিকার লাভ করতে পারে আমরা সেই ধরনের একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। #

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button