স্থানীয় সংবাদ
খুলনা মমতা নার্সিং কলেজ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তিঃ খুলনা মমতা নার্সিং কলেজে (ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি বিসিএস ইন নার্সিং পোস্ট বেসিক) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবিন বরণ সাংস্কৃতি অনুষ্ঠান বুধবার দুপুরে ফুলবাড়িগেটস্থ কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতলের উপ পরিচালক ডাঃ সুজাত আহমেদ, বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আসমাতুন নেছা ও কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ সৈয়দ রাবিকুল ইসলাম। সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব এড. সৈয়দ রফিকুল ইসলাম। পরে এক মনোজ্ঞ সাংস্কুতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আইনুল ইসলাম। উল্লেখ্য, খুলনা বিভাগে একমাত্র নার্র্সিং কলেজ মমতা নার্সিং কলেজ। যা ফুলবাড়িগেটে অবস্থিত।



