খুলনায় গঠিত হলো ব্লাস্টের জনগোষ্ঠির সম্প্রীতি ও সুরক্ষা প্লাট ফর্ম

স্টাফ রিপাের্টারঃ বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস ট্রাস্ট (ব্লাস্ট) খুলনার উদ্যোগে বৃহস্পতিবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে প্রান্তিক জনগোষ্ঠির সম্প্রীতি ও সুরক্ষা প্লাট ফর্ম গঠন নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্লাস্টের খুলনা ইউনিটের সাবেক সমন্বয়কারী এড. অশোক কুমার সাহা, অতিথি ছিলেন সিনিয়র জজ ও লিগ্যাল এইড অফিসার গোপাল চন্দ্র সরকার ও আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আনাম, ব্লান্ট সভাপতি এড. মাসুদ হোসেন রনি, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব নুরুল হাসান রুবা,ব্লাস্ট এডভোকেসী সেলের প্রধান মাহবুবা আক্তার। অন্যান্যের মধ্যে অংশ নেন পূজা উদযাপন পরিষদের নেতা রতন কুমার মিত্র,দলিত নেতা স্বপন কুমার দাশ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কো অর্ডিনেটর এড. মোমিনুল ইসলাম, খলিলুর রহমান সুমন প্রমূখ। সভা পরিচালনা করেন ব্লাস্ট খুলনার কো অর্ডিনেটর এড, ফাতেমা খন্দকার রীমা। বক্তারা বলেন, গুজবে কান না দিয়ে সত্য কথ্য উদঘাটনে এ কমিটি কাজ করবে। ঘটনার সঠিকতা অনুয়ায়ী তা বিচারের মুখিমুখি করার কার্যকরী উদ্যোগ নেয়া । কোন সত্য ঘটনা যেন বিচার হীনতায় না থাকে সে দিকে ফলো আপ করতে হবে।



