কল্যাণ রাষ্ট্রে সকল নাগরিক সমান সুযোগ-সুবিধা পাবে : অধ্যাপক মাহফুজুর রহমান

# ৯ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ #
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, সংগঠন থেকে আমাকে মনোনয়ন দিয়েছে আপনাদের সেবা করার জন্য। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। ইসলামী রাষ্ট্র হবে একটি কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা। এখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না। কল্যাণ রাষ্ট্রে সকল নাগরিক সমান সুযোগ-সুবিধা পাবে। তাই আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আপনারা আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। তিনি বলেন, আমরা রাজনীতি করি মানুষের সেবা ও আল্লাহর সন্তুষ্টির জন্য। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন ৯ নং ওয়ার্ডের মেলার মাঠসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ সব কথা বলেন। গনসংযোগকালে মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ৯ নং ওয়ার্ড আমীর কাজী বায়েজিদুল ইসলাম, শহিদুল্লাহ, নাসরুল্লাহ, বাদশাহ মিয়া, কাজী নুরুন্নবী, কাজী জিয়াউল ইসলাম, মাহফুজুর রহমান, মনজুরুল ইসলাম, আব্দুল জলিল হিমেল, নজরুল ইসলাম, মুহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ হোসেন আলী, মাওলানা নজরুল ইসলাম, জাহিদ হাসান, মানিক মিয়া, ইলিয়াছ আলী, আরমান হোসেন, নূর আলী, আহাদ আলী, মেহেদী জামান, হাফেজ ইউনুস আলী, ইউনুছ আলী মন্টু, শ্রমিকনেতা নাছির উদ্দীন, হাফেজ নাছরুল্লাহ, যুবনেতা বাদশা মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হলে প্রতিটি কর্মীকে আদর্শ, নীতি ও শৃঙ্খলার পথে অটল থাকতে হবে। আমরা জনগণের পাশে থেকে ন্যায়, নীতি ও উন্নয়নের রাজনীতি করতে চাই। ইনশাআল্লাহ, আল্লাহর সাহায্য ও জনতার ভালোবাসায় আমরা বিজয় অর্জন করব। তিনি আরও বলেন, নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে প্রতিটি ইউনিট পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়ে যেতে হবে। অন্যান্যরা বলেন, সংগঠনের তৃণমূল শক্তিকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা সকল নেতাকর্মীকে মাঠে থেকে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, জামায়াত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের সুবিধাবঞ্চিত, শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্রের কোনো সুবিধা গ্রহণ করবে না, দুর্নীতি করবে না এবং কাউকেও দুর্নীতি করতে দেবে না। এ সময় অধ্যাপক মাহফুজুর রহমান সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট ও দোয়া চান।



