স্থানীয় সংবাদ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা বিএনপির কর্মসূচি আজ

খবর বিজ্ঞপ্তি ঃ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠণের সকল নেতাকর্মিদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানিয়েছে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।



